এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৩ ১০:২২:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫৪ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২.০৯ টাকা। গত বছর প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ১.৮৯ টাকা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৯.৪৮ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস