৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-১৪ ১৪:৩০:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৯ জুলাই, রোববার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৫ও ১৬ জুলাই স্পট মার্কেটে হবে কোম্পানি ৩টির শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ জুলাই রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস