মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৪ ১৯:৫৪:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে আড়াই শতাংশ নগদ এবং আড়াই শতাংশ বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা।
আগামী ২৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














