শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না জিকিউ বলপেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৫ ১২:১৫:১৯
পুঁজিবাজারের তালিকাভুক্ত জিকিউ বলপেন শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে গত ১৪ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৬.১০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ১০১.৪০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৫.৩০ টাকা বা ৫৩.৪০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














