৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৬ ১২:৪৮:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রোববার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২১ জুলাই, মঙ্গলবার কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৯ ও ২০ জুলাই স্পট মার্কেটে হবে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস