নোবিপ্রবিসাসের অফিস ভাঙচুরের প্রতিবাদের ঝড়
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-১৮ ২২:২১:৫০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) অফিসে অজ্ঞাত দূর্বৃত্তদের দ্বারা ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক ও কলেজ সাংবাদিক সমিতির সংগঠন সমূহ।
গত, (১৭ ও ১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা জানায়; চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি,কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চুয়েট সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি,ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের মাঝখানে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় এটা বিশ্ববিদ্যালয়ের জন্যও হুমকি বলে তাঁরা উল্লেখ করেন। এছাড়াও প্রত্যেকটি বন্ধে বিশ্ববিদ্যালয়ে কোন না কোন চুরির ঘটনা ঘটেছে বলে তারা তুলে ধরেন। সংগঠনগুলোর নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনটিতে প্রক্টর অফিস,ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগ ছাড়া শরীর চর্চা বিভাগ,বিএনসিসি,আইকিউএসি, বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এই ভবনটিতে অতিদ্রুত যেন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেন অতি শিগগিরই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয় সেই বিষয়ে দ্রুত প্রদক্ষেপ গ্রহণের আহবান জানায় সংগঠনগুলো।
এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়ে,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.দিদার-উল আলম ও প্রক্টর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













