গুলি চালিয়ে ভারতীয়কে জখম করেছে নেপালি পুলিশ।
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২০ ১০:৫০:৫৯
বিহারের কিসানগঞ্জের কাছে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
জেলার পুলিশ সুপার আশিস কুমার জানিয়েছেন গুলিবিদ্ধ ওই ভারতীয়কে কিসানগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, জিতেন্দ্রকুমার সিংহ নামে এক কৃষক শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন। গরুর খোঁজে ওই কৃষক সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে চলে গেলে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী গুলি চালায়। জিতেন্দ্রর হাতে গুলি লাগে।
তবে নেপাল পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি চোরাচালানকারী। সতর্ক করার পরও এক দল সশস্ত্র লোক নো-ম্যানস ল্যান্ড পেরিয়ে নেপালে ঢুকছিল। ওই ব্যক্তি সেই দলে ছিল।
কিসানগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলি চালনার বিষয়টি তারা তদন্ত করছেন।
এর আগে জুনে সীতামঢ়ী সীমান্তে নেপালের ভূখণ্ডের মধ্যে এক দল ভারতীয়ের সঙ্গে সংঘর্ষের সময় গুলি চালায় পুলিশ। তাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














