সেন্ট্রাল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২০ ১২:০৬:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৩ জুলাই, বৃহস্পতিবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২১ ও ২২ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ জুলাই লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














