ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২১ ১০:০৫:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৪২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ৩০ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














