সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৩ ২০:১৯:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫ টাকা ১৪ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫ টাকা ১৭ পয়সা।

(এপ্রিল-জুন, ২০২০) দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৩ টাকা ৯১ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৩ টাকা ৮৮ পয়সা।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ