আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৩ ২২:৩৪:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) সময়ে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।
(এপ্রিল-জুন, ২০২০) দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














