ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট শুরু করবে বিমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৬ ২১:৩১:৩৩


আগস্ট মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে। এই রুটে সপ্তাহে এক দিন (প্রতি মঙ্গলবার) শিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান। রবিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান। এছাড়া এখন হতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে তিনটির পরিবর্তে পাঁচটি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ ব্যাপারে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্ট এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

সানবিডি/এনজে