ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৭ ০৯:৫৪:৫৮
বে-মেয়াদী ইউনিট ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির ইউনিট প্রতি আয় হয়েছে ২১ পয়সা।
৩০ জুন,২০১৯ তারিখে কোম্পানির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৩৪ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














