ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৯ ০৯:০১:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) সময়ে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৭৬ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৭৭ পয়সা।
(এপ্রিল-জুন, ২০২০) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২৬ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২৯ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৮২ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














