রোববার থেকে সকাল ১০টায় সিএসইর লেনদেন শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৬ ১৭:১১:৪৯
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এর লেনদেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। সিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
এতে জানানো হয়, নতুন সময়সূচী অনুযায়ী রোববার (০৯ আগষ্ট) লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:০০ মিনিট থেকে দুপুর ০২:৩০ মিনিট পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে।পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













