গ্রামীণ ওয়ান : স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ১১:১৮:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৭৪ টাকা। ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৫.৪৬ টাকায়।
ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














