চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৮-১৬ ২০:১৩:২১


চাঁদপুরে নতুন করে আরো ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ২০০৭ জন। নতুন শনাক্ত ১৪ জনের ১০ জন সদরের। অন্য ৪ জন ফরিদগঞ্জের। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭৫ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানায়, রোববার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।

বর্তমানে আক্রান্ত ২০০৭ জনের মধ্যে সদরে ৮০১ জন, ফরিদগঞ্জে ২৩৩ জন, মতলব দক্ষিণে ২১২ জন, শাহরাস্তিতে ১৯৯ জন, হাজীগঞ্জে ১৮৭ জন, মতলব উত্তরে ১৬৭ জন, হাইমচরে ১২৯ জন ও কচুয়ায় ৭৯ জন।

মৃত ৭৫ জনের মধ্যে সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১০ জন, মতলব উত্তরে ১০ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

সানবিডি/প্রতিনিধি/আরএম/