ইসরাইলী ড্রোন ভূপাতিত করল হেজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৮-২৩ ১৪:৫৫:১২
অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। সশস্ত্র এই সংগঠনটির সামরিক শাখা শনিবার এ দাবি জানিয়েছে। হেজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভি চ্যানেলে জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় আয়তা আশ-শাব নামক স্থানে ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। ঘটনাস্থল আয়তা আশ-শাব ইসরাইলের ইশতুলা শহরের কাছেই। এটি ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে অবস্থিত।
এদিকে, ইসরাইলও তাদের ড্রোন হারানোর বিষয়টি নিশ্চিত করেছে । যদিও দেশটি বলছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন হারিয়ে গেছে এবং পরবর্তিতে হেজবুল্লাহর ‘সন্ত্রাসীরা’ এটি আটক করেছে।
কিন্তু হেজবুল্লাহ গুলি করে ড্রোন ভূপাতিত করেছে কিনা তা নিশ্চিত করা হয়নি। ইসরাইল জানিয়েছে, ড্রোন থেকে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়ার ঝুঁকি নেই। এ নিয়ে তারা উদ্বিগ্ন নয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














