শেয়ার দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০১ ১৬:২০:২৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪০ বারে ১৩ লাখ ৩০ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৮ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ২৩৩ বারে ৭ লাখ ৪৬ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩০ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৫২৬ বারে ৯৭ হাজার ৪৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদারের ৯ দশমিক ৯২ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৩ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৯ দশমিক ২৯ শতাংশ, বিডি কমে ৮ দশমিক ৭১ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৮ দশমিক ৬৬ শতাংশ ও এসিআই ফরমুলেশনের ৮ দশমিক ১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৪:০০/১/৯/২০