সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৩ ১২:৪৯:১৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭২০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, দর কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৪ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:৪৯/৩/৯/২০