পর্যটকদের দীর্ঘমেয়াদি ভিসা দিবে থাইল্যান্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৭ ১০:২৫:৫০
বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করছে পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা একবারে ২৭০ দিনের ভিসার অনুমোদন দিয়েছে। থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক।
মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের অর্থনীতি।
যেসব পর্যটক দীর্ঘদিন দেশটিতে অবস্থান করতে চান তাদের জন্যও দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই মন্ত্রিসভা।
এতে বলা হয়েছে, পর্যটকরা ৯০ দিন করে মোট ৩ বার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে। এ জন্য প্রতিবার খরচ হবে মাত্র ৬৪ ডলার বা সাড়ে পাঁচ হাজার টাকা। রয়টার্স।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














