এনার্জিপ্যাকের সাথে যাত্রা শুরু বহুজাতিক কোম্পানি সিমেন্স গ্যাসের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ১১:৫১:১১
বুক বিল্ডিং পদ্ধতিতে আসার অপেক্ষায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) চুক্তি করেছে বহুজাতিক কোম্পানি সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ,ইউ। দুটি কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য এই চুক্তি করা হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল হলো স্পেনের কোম্পানি। সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ.ইউ কোম্পানিটিকে অধিগ্রহণের আগে কোম্পানিটির নাম ছিলো গ্যাসকোর পাওয়ার এস.এ.ইউ।
সূত্র মতে, এখন পর্যন্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ১৫৩.৫৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিমেন্স গ্যাস জেনারেটরের ২০১ ইউনিট সরবরাহ ও প্রতিস্থাপন করেছে। সাইটে ও নিজস্ব ওয়ার্কশপে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের এবং সম্পূর্ণ নিবেদিত দলের মাধ্যমে বিক্রয় পরবর্তী ব্যবসায়ের সেবা দিয়ে যাচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে, রুটিন মেইনটেনেন্স, ট্রাবলশুটিং, ইঞ্জিন টপ, ইন ফ্রেম এবং মেজর ওভারহোলিংয়ের মতো সময়ানুবর্তী কাজ ছাড়াও এনারজিপ্যাক বিভিন্ন ধরণের কাজ করছে। এর বাহিরেও অল্টারনেটরের জন্য অল্টারনেটার রি-উইন্ডিং অথবা রিপেয়ারিং, ক্লিনিং এবং হিট ভার্নিশিংয়ের মতো জটিল কাজ নির্ভুলভাবে করে চলেছে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সাম্প্রতিক সাফল্যের মধ্যে, সিলেটের গ্যাস ফিল্ডস লিমিটেডের (Condensate Fractionate Plant) চুক্তি করেছে। এ ইপিসি চুক্তির আওতায় ৬ টি (SIEMENS SGFLD-560 (৯৫২ kW/ ইউনিট) গ্যাস জেনারেটরের সরবরাহ, ইনস্টলেশন ও কমিশনিং সম্পন্ন করেছে। এছাড়াও দেশের সিমেন্স গ্যাস জেনারেটরের বাজার জোরদার করতে যাচ্ছে। রাজশাহীতে এনা গ্রুপের প্রতিষ্ঠান সেকেওয়া টেক্সে সম্প্রতি Siemens SGE-56SL (৯৫৪ kW / ইউনিট) এর একটি ইউনিট সরবরাহ করেছে।
সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ.ইউ বর্তমানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে ২৬১ কিলো ওয়ার্ড থেকে ১৩০৪ কিলো ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটি রেঞ্জ এর উচ্চ জ্বালানী দক্ষ ক্ষমতাসম্পন্ন গ্যাস জেনারেটার সরবরাহ করছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














