কওমি শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আল্লামা মাহমুদুল হাসান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৩ ১৫:২৮:১৮
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।
শনিবার (৩ অক্টোবর) যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন তিনি।
শনিবার দুপুরে বেফাকের কয়েকজন আমেলার সদস্য বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে ভোটের ফলাফল ঘোষণা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তারা।
সানবিডি/নাজমুল/০৩:২৮/০৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













