সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বীমা খাত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৪ ১৬:৪২:০০
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা। এদিন মাত্র ১৩৩টি কোম্পানির দর বেড়েছে। কমেছে ১৭১টির আর অপরিবর্তীত রয়েছে ৫১টি কোম্পানির।
এদিন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বীমা খাত। এ খাতের দর বেড়েছে ৭৬ দশমিক ৬০ শতাংশ বা ৩৬ কোম্পানির। কমেছে ১৯ দশমিক ১৫ শতাংশ বা ৯ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ বা ২ কোম্পানির।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। এ খাতের দর বেড়েছে ৫৭ দশমিক ১৪ শতাংশ বা ৪ কোম্পানির। কমেছে ২৮ দশমিক ৫৭ শতাংশ বা ২ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ বা ১ কোম্পানির।
বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এ খাতের দর বেড়েছে ৫৬ দশমিক ৬৭ শতাংশ বা ১৭টি কোম্পানির। কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ বা ৫ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ২৬ দশমিক ৬৭ শতাংশ বা ৮ কোম্পানির।
আরও পড়ুন
৪৮ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে
আবারও ডিএসইর ওয়েবসাইট নিয়ে ভোগান্তি
পুঁজিবাজারে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করছি: বিএসইসি চেয়ারম্যান
চতুর্থ স্থানে রয়েছে আইটি খাত। এ খাতের দর বেড়েছে ৫০ শতাংশ বা ৫ কোম্পানির। কমেছে ৪০ শতাংশ বা ৪ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১০শতাংশ বা ১ কোম্পানির।
এরপর আছে টেলিকমিউনিকেশন খাত। এ খাতের দর বেড়েছে ৫০ শতাংশ বা ১ কোম্পানির। কমেছে ৫০ শতাংশ বা ১ কোম্পানির।
ষষ্ঠ স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। এ খাতের দর বেড়েছে ৫০ শতাংশ বা ২ কোম্পানির। কমেছে ২৫ শতাংশ বা ১ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ২৫ শতাংশ বা ১ কোম্পানির।
তারপর রয়েছে চামড়া খাত। এ খাতের দর বেড়েছে ৫০ শতাংশ বা ৩ কোম্পানির। কমেছে ৫০ শতাংশ বা ৩ কোম্পানির।
অষ্টম স্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ খাতের দর বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ বা ৭ কোম্পানির। কমেছে ৪৮ দশমিক ৮২ শতাংশ বা ১০ কোম্পানির।
তারপর রয়েছে বস্ত্র খাত। এ খাতের দর বেড়েছে ৩৮ দশমিক ৬০ শতাংশ বা ২২ কোম্পানির। কমেছে ২৯ দশমিক ৮২ শতাংশ বা ১৭ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ বা ১৮ কোম্পানির।
দশম স্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত। এ খাতের দর বেড়েছে ৩৬ দশমিক ৮৪ শতাংশ বা ৭ কোম্পানির। কমেছে ৫৭ দশমিক ৮৯ শতাংশ বা ১১ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ বা ১ কোম্পানির।
১১তম স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের দর বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বা ১১ কোম্পানির। কমেছে ৫৩ দশমিক ১৩ শতাংশ বা ১৩ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ বা ৪ কোম্পানির।
এরপর ৩৩ দশমিক ৩৩ শতাংশ দাম বেড়েছে তিনটি খাতের। খাতগুলো হলো-বিবিধ খাত, পেপার অ্যান্ড প্রিন্টিং খাত এবং পাট খাত।
তারপর রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের দর বেড়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ বা ৬ কোম্পানির। কমেছে ৬৩ দশমিক ৬৪ শতাংশ বা ১৪ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ বা ২ কোম্পানির।
এরপর রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। এ খাতের দর বেড়েছে ২৫ শতাংশ বা ১ কোম্পানির। কমেছে ২৫ শতাংশ বা ১ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৫০ শতাংশ বা ২ কোম্পানির।
তারপর রয়েছে প্রকৌশল খাত। এ খাতের দর বেড়েছে ২০ দশমিক ৫১ শতাংশ বা ৮ কোম্পানির। কমেছে ৬৬ দশমিক ৬৭ শতাংশ বা ২৬ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১২ দশমিক ৮২ শতাংশ বা ৫ কোম্পানির।
দরবৃদ্ধির তালিকায় এরপরেই রয়েছে সিরামিক খাত। এ খাতের দর বেড়েছে ২০ শতাংশ বা ১ কোম্পানির। কমেছে ৪০ শতাংশ বা ২ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৪০ শতাংশ বা ২ কোম্পানির।
এরপর রয়েছে মিউচুয়াল ফান্ড খাত। এ খাতের দর বেড়েছে ৫ দশমিক ৪১ শতাংশ বা ২ কোম্পানির। কমেছে ৮৬ দশমিক ৪৯ শতাংশ বা ৩২ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৮ দশমিক ১১ শতাংশ বা ৩ কোম্পানির।
শতভাগ দাম কমেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













