ছাত্রাবাসে গণধর্ষণ: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-১৩ ১২:৩১:২৩
সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভায় এই ধরনের ন্যাক্কারজনক ও বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা।
সানবিডি/নাজমুল/১১২:৩০/১৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













