সব শিক্ষকের স্কুল-কলেজে উপস্থিত বাধ্যতামূলক নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৪:৪২:৩৫


করোনা মহামারীর কারণে সব শিক্ষকের স্কুল-কলেজে আসা বাধ্যতামূলক নয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে সরকারি এ সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছে।

গত সেপ্টেম্বরে মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আসা বাধ্যতামূলক করেছিল প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং জানিয়েছে, সব শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নেই।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ২২ সেপ্টেম্বর ‘শিক্ষা কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন’ শিরোনামে পত্র জারি করা হয়।

সানবিডি/নাজমুল/০২:৪২/১৪.১০.২০২০