প্রাথমিকে প্যানেলে নিয়োগ প্রত্যাশীদের উপর লাঠিচার্জ, আহত ১৫

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ১৫:৪৩:২৭


রাজধানীর মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন প্রায় ১৫ জন। তাদের মধ্যে ৮ জনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যানেল প্রত্যাশীদের একাংশের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। গত ১৩ অক্টোবর থেকে প্যানেল প্রত্যাশীদের একাংশ মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

সানবিডি/এনজে/৩:৪২/১০.১৫.২০২০