বশেমুরবিপ্রবি’তে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১৯ ১১:৫১:৪১
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে।
১৮ই অক্টোবর (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট শেখ ফায়েকুজ্জামান টিটো, ছাত্রনেতা সম্রাট বিশ্বাস, শেখ তারেক, বাবুল শিকদার বাবু, রাশা শিকদার, বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি তারিক লিটু সহ ছাত্রলীগ নেতাকর্মী।
শেখ রাসেল হলের হল প্রভোস্ট শেখ ফয়েকুজ্জামান টিটো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্নার মাগফেরাত কামনা করছি। ১৯৭৫ সালে এ শিশু পুত্রকে যে নির্মমভাবে হত্যা করেছিল এভাবে যেন আর কোন শিশুকে হত্যা করা হয় না তার আশাবাদ ব্যক্ত করেন।
করোনা পরিস্থিতিতে অল্প পরিসরে শেখ রাসেলের জন্মদিন উৎযাপন শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি এবং মাস্ক বিতরণ করা হয়।
সানবিডি/নাজমুল/১১:২০/১৯.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













