বশেমুরবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১০-২২ ১৬:১৬:১৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ “মুজিববর্ষ” উপলক্ষে গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) পক্ষকালব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে পক্ষকালব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড.এ কিউ এম মাহবুব।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কিছু ফলজ,বনজ ও সৌন্দর্য বর্ধনকারী কিছু চারা রোপণ করা
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড.মোঃ রাজিউর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিঃ এস এম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কোপিং কমিটির সভাপতি তসলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ,বনজ ও সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৫০০ টি বৃক্ষের চারা রোপণ করা হবে বলে জানায়।
সানবিডি/নাজমুল/০৪:১৪/২২.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













