ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, নোবিপ্রবির দুই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৭ ১৭:৫৯:২০
ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী পাল দীপ্তকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা প্রতীক মজুমদার ও দীপ্ত পালকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘অনতিবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী প্রতীক মজুমদার ও পাল দীপ্তকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এছাড়া এদেরকে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।’
সানবিডি/নাজমুল/০৫:৫৮/২৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













