বদলি বন্ধের খবরে হতাশ প্রাথমিকের শিক্ষকরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৮ ১৫:৩৯:৩১
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সরকারি দফতরগুলো ছুটিতে চলে যাওয়ায় একবছর আগেই বন্ধ হয়ে গিয়েছে সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম। পুনরায় অফিস আদালত চালু হওয়ার পর বদলি নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠছিলেন শিক্ষকরা। তবে সে আশায় গুড়ে-বালি দিয়ে শিক্ষকদের বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে হতাশ প্রাথমিকের শিক্ষকরা।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৬০১টি। এসব বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন। গেল দুই বছর ধরেও বন্ধ ছিল এসব শিক্ষকদের বদলি কার্যক্রম। বর্তমানে শিক্ষক বদলি অনলাইন মাধ্যমে করার প্রস্তুতি চলছে। সফটওয়্যার তৈরি করা গেলে, আগামী বছর থেকে শিক্ষক বদলি আধুনিকায়ন করা হবে বলে জানা গেছে।
সানবিডি/এনজে/৩:৩৭/১০.২৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













