নোবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১১-০৩ ১৯:১১:০২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সমাবেশ আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নোবিপ্রবি পরিবারের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধরণ সম্পাদক মো. মাজনুর রহমান এবং অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।
এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে শহিদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
সানবিডি/নাজমুল/০৭:০৯/০৩.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













