কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৯ ১৬:৪৩:০০
দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল কলেজ অ্যাসোসিয়েশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে।
এই অবস্থান কর্মসূচিতে কর্মসূচিতে ঐক্য পরিষদের সভাপতি মো. আহসান সিদ্দিকী বলেন, ‘দেশের প্রায় সব কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে ভাড়াবাড়িতে পরিচালনা করা হয়ে থাকে। সারাদেশে প্রায় ৬৫ হাজারেরমতো এ রকম প্রতিষ্ঠান আছে। এতে প্রায় ১২ লাখ শিক্ষক-কর্মচারী নিয়োজিত। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফি দ্বারা পরিচালিত হয়।’
এসময় তিনি বলেন, ‘গত ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানও অচল হয়ে পড়ে। প্রতিষ্ঠনগুলোর প্রায় ৮ মাসের বাড়ি ভাড়া দেওয়া সম্ভব হয়নি। এমনকি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বাড়িওয়ালারাও প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের শতকরা ৮০ ভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং লাখ লাখ শিক্ষক-কর্মচারী ও পরিচালক বেকার হয়ে যাবে।’
সানবিডি/এনজে/৪:৪২/১১.০৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













