নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের ফ্রী রেজিস্ট্রেশন চলছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১১-১৫ ১৭:৫১:২৭


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (নোবিপ্রবি)-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ-২০২১ এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
তৃতীয় বারের মত নোবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটি যেখানে প্রতিযোগীরা ফ্রী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।
গত ৬ নভেম্বর উক্ত প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগীদের ৩-৪ জন মেম্বারের একটি টিম সমন্বয় করে অংশগ্রহণ করতে হবে এবং সবাইকে অবশ্যই নোবিপ্রবির শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীদের নোবেলখ্যাত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার এবছরের প্রতিপাদ্য বিষয় হলো, “Food For Good”. প্রতিযোগীদের একটি টিম গঠনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/u/0/d/11phmb6a0YEQEPOVIo9w147D8VczqqZQZRimFJorJtBY/viewform?chromeless=1&edit_requested=true
ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেস-এর সহকারী অধ্যাপক এবং হাল্ট প্রাইজ নোবিপ্রবির মেন্টর শামীমা ইয়াসমিন বলেন, বিগত ২ বছর আমরা সফলতার সাথে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রামের আয়োজন করে আসছি। আমাদের নোবিপ্রবির ট্রিম মুম্বাই রিজিওনালে রানার্স আপ হ‌ওয়ার গৌরব অর্জন করেছে। এবছর প্যানডেমিকে যদিও আমরা সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা অনলাইনে স্বতঃস্ফূর্তভাবে অন-ক্যাম্পাস প্রোগ্রামের অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী খাদ্য সংকট নিরসনে এবং অর্থনৈতিক উন্নয়নে, খাদ্য বিষয়ক চমৎকার একটি চ্যালেঞ্জ দিয়েছে হাল্ট প্রাইজ। আমি আশাবাদী, বিগত সাফল্যের ধারা অব্যাহত রেখে আমাদের শিক্ষার্থীরা ভিন্নধর্মী আইডিয়ার মাধ্যমে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। প্রতিযোগিতাটি সম্পর্কে হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা তাসমীম বলেন, “হাল্ট প্রাইজ” এর এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে,” ফুড ফর গুড “অর্থাৎ খাদ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি ইস্যু নিয়ে বিজনেস আইডিয়া তৈরি করতে হবে যা এসডিজি এর ৭ টি লক্ষ্য পূরণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতাটি আয়োজনের জন্য আমরা শিক্ষক মণ্ডলীদের দিকনির্দেশনা পাচ্ছি এবং সেই অনুযায়ী অর্গানাইজিং মেম্বাররা সম্মিলিত ভাবে কাজ করছে।এছাড়াও প্রতিযোগিতাটির এবারের প্রতিপাদ্য “ফুড ফর গুড ” সম্পর্কে বিভিন্ন ইনফো সেশনের আয়োজন করা হয়েছে।
” উল্লেখ্য , হাল্ট প্রাইজ হলো বিশ্বের সবচেয়ে বড় স্টার্ট আপ/ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিযোগিতা। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।
সানবিডি/নাজমুল/০৫:৪৮/১৫.১১.২০২০