লেনদেনের ৩১% মিউচ্যুয়াল ফান্ডের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৫ ২২:৪৮:৫২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনে প্রায় এক তৃতীয় শতাংশ দখল করেছে অবহেলিত মিউচ্যুয়াল ফান্ড খাত। রোববার লেনদের ৩০ দশমিক ৯১ শতাংশ ছিলো এই খাতের। টাকার অংকে এর পরিমাণ ২৭৭ কোটি টাকা।
দ্বিতীয় অবস্থানে ছিলো ইন্সুরেন্স খাত। রোববারের লেনদেনের ১৬ দশমিক ১৭ শতাংশ বীমা খাতের। টাকার অংকে বীমা খাতের লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা।
লেনদেনে তৃতীয় অবস্থানে ছিলো ওষুধ এবং রসায়ন খাত। রোববার খাতটিতে বেশির ভাগ কোম্পানির দর কমেছে । তবে মোট লেনেদেনে ১৩ দশমিক ৫৫ শতাংশ বা ১২১ কোটি টাকার লেনদেন করেছে খাতটি।
এছাড়াও, ডিএসইতে মোট লেনদেনে পর্যায়ক্রমে পরের অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। রোববার প্রকৌশল খাত ৬ দশমিক ৭০ শতাংশ বা ৬০ কোটি টাকার লেনদেনে করে।
রোববার ব্যাংক খাত মোট লেনদেনের ৫ দশিমক ৯৫ শতাংশ বা ৫৩ কোটি টাকা লেনদেন করেছে। ফুয়েল এন্ড পাওয়ার খাতের ছিলো ৫ দশিমক ৪৫ শতাংশ বা ৪৮ কোটি টাকা। মোট লেনদেনের ৪ দশিমক ৭১ শতাংশ বা ৪২ কোটি টাকার লেনদেন ছিলো বিবিধ খাতের। বস্ত্র খাতে লেনদেন হয় মোট ৪ দশিমক ০১ শতাংশ বা ৩৬ কোটি টাকা। আইটি খাত লেনদেন হয়েছে ২২ কোটি টাকা।
২০ কোটি টাকার কম লেনদেন করেন আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং আনুষাঙ্গিক, আবাসন, টেলিকমিনিকেশন এবং সিরামিক খাত। ১০ কোটি টাকার কম লেনদেন হয় ভ্রমণ, পেপার এন্ড প্রিন্টিং, চামড়া, সিমেন্ট এবং পাট খাতে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













