ডেঙ্গুজ্বরে মৃত্যু জাবি শিক্ষার্থীর
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-১৬ ১৫:২২:২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রণজিৎ দাস চৌহান ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যু হয় তার।
রণজিৎ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষে ছিলেন এবং শহীদ রফিক-জব্বার হলে থাকতেন। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধনঞ্জয়পুর গ্রামে।
পরিবারিক সূত্রে জানা যায়, রণজিৎ আগে থেকেই লিভারের সম্যসায় ভুগছিল। গত তিন-চারদিন আগে তার আকস্মিক জ্বর শুরু হলে প্রাথমিক ভাবে ঔষধে জ্বর ভালো হয়।
কিন্তু প্রচন্ড পায়ে ব্যাথা এবং একপর্যায়ে অনবরত বমি শুরু হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান রণজিৎের রক্তশুন্যতা,কিডনির সম্যসা ও লিভার জন্ডিস। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেকে নিয়ে আসা হয়, রণজিৎ সেখানেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সানবিডি/নাজমুল০৩:২২/১৬.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













