যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে প্রাথমিকের শিক্ষার্থীরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৬ ২১:১৯:০৭
দেশের যে কোন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে প্রাথমিকের শিক্ষার্থীরা।স্থানান্তর হওয়া শিক্ষার্থীরা আগামী বছরের শুরুতে আগের বিদ্যালয়ের ভর্তির প্রমাণ দেখালে ভর্তি করানো যাবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দেশে করোনা সংক্রমণের ভয়ে অনেকে ঢাকা থেকে স্থায়ীভাবে নিজ গ্রামের বাড়িতে বসবাস করছেন। অনেকের সন্তানরা রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত থাকলেও ছাড়পত্র না নিয়ে চলে গেছেন। অনেকে আবার শহরে ফিরে এলেও তাদের সন্তানদের গ্রামের বাড়িতে রেখে ঢাকায় চলে এসেছেন।
এসব শিক্ষার্থীরা তার সুবিধামতো দেশের যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারবে। এ জন্য আগের বিদ্যালয়ের অধ্যয়নের প্রমাণপত্র জমা দিয়ে নতুন স্থানে ভর্তি হতে পারবে।
সানবিডি/এনজে/৯:১৯/১১.১৬.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













