লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১১-১৭ ১৫:৫৯:৩৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ টাকার।
১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া ইন্স্যুরেন্স, গ্রামীন ওয়ান স্কিম টু, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যরেন্স, এসোসিয়েট অক্সিজেন ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:২৫/১৭/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













