টিউশন ফি ছাড়া অন্য ফি আদায় না করার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৯:৩০:৫৮
মহামারি করোনাকালীন পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন থাকা অভিভাবকদের ছাড় দিয়ে স্কুল-কলেজগুলো শিক্ষার্থীদের শুধুই টিউশন ফি নিতে পারবে। তবে এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনরায় ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনও ফি নেওয়া যাবে না, বা নিলেও তা ফেরত দিতে হবে।
আজ বুধবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে/৭:৩০/১১.১৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













