লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৫:৫৫:০৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪০ লাখ টাকার।

১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পাওনিয়র ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫৫/২৪/১১/২০২০