১৩ পেরিয়ে ১৪ তে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৬ ১১:৫০:১৫


 

“মানবতার মননে, তফাৎ হোক বচনে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সফলতার ১৩ বছর পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিতর্ক বিষয়ক কেন্দ্রীয় সংগঠন ” নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ (নোবিপ্রবিডিএস)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করে নোবিপ্রবিডিএস । এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) রাত ৯ টায় জুম অনলাইন প্লাটফর্মে আয়োজন করা হয় আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী প্রফেসর ও নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর আফসানা মৌসুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুমে অংশ নেন নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবিডিএসের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. দিদার- উল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এসময়ে ডিবেটিং সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ জুমে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার- উল আলম বলেন, ” বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেট অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থী অনেককিছু সম্পর্কে জানতে ও শিখতে পারে। একজন বির্তাকিককে সমসাময়িক রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিল্প, দর্শন সহ অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য সে জ্ঞান অর্জন ও চর্চার পথকে সুগম করে দিয়েছে। এ সময়ে তিনি ডিবেটিং সোসাইটির সাম্প্রতিক কার্যক্রমে প্রশংসা ও সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, ২৩ শে নভেম্বর (সোমবার) তিনদিন ব্যাপী কর্মসূচির প্রথমদিনে নোবিপ্রবিডিএসের উদ্যোগে আয়োজন করা হয় প্রদর্শনী বির্তক। ” এই সংসদ মনে করে উন্নয়নশীল রাষ্ট্র সমূহ উচ্চশিক্ষার চেয়ে শিশুদের প্রাক শৈশবে জীবনন্নোয়নে অধিক ব্যয় করা উচিত ” শীর্ষক প্রদর্শনী বির্তকে অংশগ্রহণ নেন দেশের প্রথম সারি বির্তাকিকগণ।

২৪ শে নভেম্বর ( মঙ্গলবার) নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বর্তমান বিতার্কিকদের অংশগ্রহণে আয়োজন করা হয় আঞ্চলিক রম্য বিতর্ক।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ( নোবিপ্রবিডিএস) ২০০৭ সালে ২৫ শে নভেম্বর ” যুক্তির উচ্ছ্বাসে, চেতনার বিকাশে ” স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে নোবিপ্রবি শিক্ষার্থীদের বির্তক চর্চা ও বিস্তারে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। নবীন বির্তাকিকদের নিয়ে নবীন বির্তাকিক উৎসব, আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা , জাতীয় শোকদিবস স্মারক বির্তক প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবস নিয়মিত উদযাপন করে আসছে সংগঠনটি। বিভিন্ন জাতীয় বির্তক প্রতিযোগিতায় সংগঠনটির বর্তমান বির্তাকিকরা নিয়মিত অংশগ্রহণ করে সফলতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে।

 

সানবিডি/নাজমুল/১১:৫০/২৬.১১.২০২০