লা মেরিডিয়ানে সরকারি ব্যাংকের বিনিয়োগ ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৭ ১৭:০২:৩৪
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদনকারী বে সরকারি কোম্পানি প্রতিষ্ঠান লা মেরিডিয়ানে সরকারি চার ব্যাংকের বিনিয়োগের তথ্য চেয়েছে অর্থমন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর,২০২০) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, লা মেরিডিয়ান হোটেলকে সরকারি কোম্পানির তকমা দিয়ে বিএসইসিকে পাশ কাটিয়ে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা জরুরি।
(ক) লো মেরিডিয়ানের স্বত্বাধিকারী বেস্ট হোল্ডিংস লিমিটেড-এ সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের বিনিয়োগের ধারাবাহিকতার পরিপূর্ণ চিত্র
(খ) ওই বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সভার কার্যবিবরণী
(গ) প্রতিটি শেয়ারে ৬৫ টাকা দরে বিনিয়োগের ক্ষেত্রে যৌক্তিকতার (Financial Appraisal) এর পরিপূর্ণ বিবরণ
(ঘ) আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার নিয়োগের বিস্তারিত বিবরণ
সূত্র মতে, লা মেরিডিয়ানে সরকারি ৪ ব্যাংকের মালিকানা রয়েছে ২৯.৫৮ শতাংশ। এরমধ্যে সোনালি ব্যাংকের ৮.৮৩%, জনতা ব্যাংকের ৮.৮৩%, অগ্রনি ব্যাংকের ৬.৬২% ও রূপালি ব্যাংকের ৫.৩০%। বেসরকারি খাতে সরকারি ব্যাংকের এ জাতীয় অর্থ ফেরত নেওয়ার জন্যই অর্থমন্ত্রী ওই চিঠি দিয়েছিলেন।
আরও পড়ুন
আটকে গেল লা মেরিডিয়ান
চুক্তি না করেই আইসিবি ক্যাপিটালের নাম ব্যবহার করলো লা মেরিডিয়ান
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














