সরকারি প্রাথমিকের কর্মচারীদের বদলিতে নতুন নিয়ম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৩ ১৯:৩৬:৪৮
দেশের সকল সরকারি প্রাথমিকের কর্মচারীদের বদলির জন্য নতুনি নিয়ম বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। একই বিদ্যালয়ে কোনো কর্মচারী এখন থেকে আর তিন বছরের বেশি কাজ করতে পারবেন না। অধিদফতেরর আওতাধীন সব কর্মচারীই এই নিয়মের আওতায় পড়বেন।
এ ব্যাপারে ডিপিই বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা নিয়োগ বিধিমালা রয়েছে। কর্মচারীদের এক কর্মস্থলে তিন বছরের বেশি না রাখতে বিধিমালায় উল্লেখ আছে। তবে গত কয়েক বছর এই বিধিমালা ঠিক মতো মানা হচ্ছে না। এখন সেটিই কার্যকর করা হবে।
ডিপিইর অধীনস্থ যেসব কর্মচারী তিন বছরের বেশি এক স্থানে রয়েছেন তাদের তালিকা করে নতুন বিধি অনুযায়ী বদলি করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













