লেনদেনের শীর্ষে রবি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৯ ১৫:৩৬:৩৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ওঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৬ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে।  ১৩১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের লেনদেন হয়েছে ৭৭ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায়  থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ব্যাংক ও বিডি ফাইন্যান্স।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৩৬/১৯/১/২০২১