সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১১:৪০:৩৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৫০পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, দর কমেছে ১০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, দর কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ ১০  হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৪০/২১/১/২০২১