সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২২ ১৬:২৮:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড বেড়েছে ১৫ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিবিবি পাওয়ারের ১৪ দশমিক ৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানির ১৩ দশমিক ৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১০ দশমিক ১২ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৯ দশমিক ৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৯ শতাংশ ও এডিএন টেলিকমের ৮ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:২৮/২২/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













