ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৬ ১৬:৪০:০০
আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাতে খোলা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।
তবে স্কুল খোলার ক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী।
এসময় জাকির হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস নেয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













