বোর্ডগুলোকে এইচএসসির অটোপাসের ফলাফল তৈরির নির্দেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৭ ১৩:১৬:৪২


মহামারি করোনা পরিস্থিতির কারণে বিদায়ী ২০২০ শিক্ষাবর্ষের পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশের ক্ষমতা পেল শিক্ষাবোর্ডগুলো। আজ বুধবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তিনটি আদেশ জারির মাধ্যমে কারিগরি, মাদরাসা ও সাধারণ বোর্ডগুলোকে ফলাফল তৈরি করতে বলা হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়েছে, চলমান অতিমারি কোভিড-১৯ ভাইরাসজনিত কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি।

এ অবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ ১৯৬১ সংশোধন আনা হয়েছে। সংশোধনী ২০২১ এর ধারা ১৮ অনুযায়ী এ প্রদত্ত ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের জন্য সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা প্রদান করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সানবিডি/এনজে