পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩১ ১৭:৩৮:১৭
পূবালী ব্যাংক লিমিটেড এর অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রথম সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট এবং বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে।
বর্তমান সংকটকালীন সময়ে ও পরবর্তী সময়ে ব্যাংকিং ব্যবস্থাকে সুষ্ঠু ও গতিশীল রাখার লক্ষ্যে সকল আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা ব্যবস্থাপক এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।
ভার্চুয়াল কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক এম. কবিরুজ্জামান ইয়াকুব, এফসিএমএ (ইউকে), সিজিএমএ। কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত ছিলেন। এসময় সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক দিলীপ কুমার পাল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মনজুরুর রহমান বর্তমান পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। ব্যাংকিং নীতিমালার যেন কোন ধরণের ব্যত্যয় না ঘটে এ দিকটায় বিশেষ দৃষ্টি দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করোনা সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ আলী।
সম্মেলনে ২০২১ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














