স্কুল খুললেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে এক হাজার টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৮ ১৯:০৮:০৩


দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুললে শিক্ষার্থীরা জামা ও জুতা কেনার জন্য টাকা পাবে।এই অর্থ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্রছাত্রী পাবে এক হাজার করে টাকা।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ কথা জানান।

সানবিডি/এনজে